নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ২১:৩১, ২১ নভেম্বর ২০২৬
রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরও জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ আয়োজন করেছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করে। দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। সরকার এসএমই খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান প্রতিযোগিতার বিশ্ববাজারে টিকে থাকা নির্ভর করে পণ্যের গুণগত মানোন্নয়ন ও বিপণন কৌশলের ওপর। জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন এসএমই উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ, ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমার বিশ্বাস।’
তিনি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত জাতীয় এসএমই পণ্যমেলা আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা অপসারণে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ‘এসএমই মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এর মধ্য দিয়ে সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ-এটাই প্রত্যাশা। আমি ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর সার্বিক সফলতা কামনা করছি।’
শীর্ষ সংবাদ: