নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৮, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩১, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু যেন না হয়, সে লক্ষ্য সামনে রেখে চিকিৎসকদের কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের বেশির ভাগই টিকা নেয়নি।
স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতেও সরকার কাজ করবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।