এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ১১:৩৪, ১২ নভেম্বর ২০২৬
বুধবার (১১ নভেম্বর) নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, দুই দেশের বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।
বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।
রাষ্ট্রদূত দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভিয়েতনামের অনারারি কনসাল এসএম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার ও শহীদুল আলম।
এ ছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী বক্তব্য দেন।