খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮:০০, ২৮ নভেম্বর ২০২৬
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খবংপুরিয়া এলাকায় একটি চক্র অবৈধভাবে মিস্টার মেশিন (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করে আসছে। বালু তোলার পর প্রায় ১৫ ফুট গভীর গর্ত খোলা অবস্থায় ফেলে রাখা হয়।
এলাকাবাসী জানান, কয়েকদিন আগেই তারা বালু উত্তোলনকারীদের বাধা দিয়ে বালু তোলা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু বাধা না মেনে তারা আবারও বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। তারই পরিণতিতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো।
সুপন ত্রিপুরা গভীর গর্তে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। সূপন স্থানীয় বেলতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, বারবার মানা করার পরও কীভাবে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চলছে? প্রশাসনের নীরবতায় আরও বেপরোয়া হয়ে উঠেছে বালু খেকো চক্র।
এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সকল গভীর কুপ ভরাট এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় আরেকটি প্রাণহানি ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শীর্ষ সংবাদ: