ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ: ১০:০৪, ২৯ নভেম্বর ২০২৬
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখেন। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর থেকে গাছটি অপসারণ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গাছ কেটে সড়ক অবরোধের কারণে অল্প কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শীর্ষ সংবাদ: