কুয়েতে বৃষ্টির জন্য ১০৮টি মসজিদে বিশেষ নামাজ আদায়

কুয়েত প্রতিনিধি : আহমেদ রবিন

প্রকাশ: ০০:৫৩, ২৯ নভেম্বর ২০২৬

কুয়েতে বৃষ্টির জন্য ১০৮টি মসজিদে বিশেষ নামাজ আদায়

মরুভূমির ছোট দেশ কুয়েতে বৃষ্টির আশায় ১০৮টি মসজিদে বিশেষ নামাজ বা ‘সালাত আল-ইসতিসকা’ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়েতের বিভিন্ন গভর্নরেটের নির্ধারিত মসজিদগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আয়তনে ছোট এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী বসবাস ও কর্মসংস্থান করছেন। 

 কুয়েতের তাপমাত্রা প্রায়ই ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যায়। তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও থেমে থাকে না প্রবাসীদের জীবনযাত্রা ও কর্মব্যস্ততা।

মরুভূমির দেশ হওয়ায় কুয়েতে বৃষ্টির দেখা মেলে খুবই কম। তাই এ দেশে বৃষ্টি নামলে প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই দিনটিকে ঈদের দিনের মতো উদ্‌যাপন করেন। 

প্রচণ্ড খরা ও তাপদাহ থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টির আশায় স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী মুসল্লিও শনিবারের এই বিশেষ জামাতে অংশ নেন এবং মহান আল্লাহর দরবারে কান্নাকাটি ও মোনাজাত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন