দিল্লিতে পতাকা মিছিলে যাওয়ার আগে সিজেপি নেতা অভিজিৎ দীপকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৪৫, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে পতাকা মিছিলে যাওয়ার আগে সিজেপি নেতা অভিজিৎ দীপকে আটক

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই নিজ বাসা থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার বিকালে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

এনডিটিভি বলছে, কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির দাবিতে শুক্রবার বিকাল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দিপকে।

কিন্তু তার আগেই সিজেপি প্রতিষ্ঠাতা প্রধানর দিল্লির বাসা ঘিরে ফেলে পুলিশ।

এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল। একই দিন জাতীয় পতাকা হাতে জন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ দাস ও আশুতোষ রানকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের সময় দীপকেকে বলা হয়, ‘আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না।

আমরা আপনাকে আটক করছি।’ জবাবে তিনি বলেন, ‘নয়াদিল্লিতে যেতে পারব না, অন্য কোথাও তো যেতে পারি। আমি কোন আইন ভেঙেছি?’

এদিকে তাকে আটকের আগে দিল্লি পুলিশ তার বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয় বলে জানায় এনডিটিভি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি।

অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে পতাকা বিধির বিধান স্মরণ করিয়ে দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে এবং এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের দেওয়া কাগজপত্র পড়ছেন দীপকে। এ সময় তিনি পুলিশকে প্রশ্ন করেন, ‘আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

আরও পড়ুন