নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৩, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২১, ১ নভেম্বর ২০২৬
পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী মহোদয় ট্রাস্টের এই সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সম্পত্তির আয় বৃদ্ধি ও এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য জনাব মোঃ ইশরাক হোসেন এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে ও ট্রাস্টের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বর্তমান সরকারের এ ধরনের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে।