৪ ঘণ্টা ধরে চলছে শ্রমিকদের অবরোধ, সড়কে তীব্র যানজট

অনিক ইসলাম, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৩১, ২ নভেম্বর ২০২৬

৪ ঘণ্টা ধরে চলছে শ্রমিকদের অবরোধ, সড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আন্দোলন চলছে। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রিং রোড অবরোধ করেন। তাদের অবরোধের কারণে সাইনবোর্ড থেকে শিবু মার্কেট এবং চাষাঢ়া থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের আন্দোলনের কারণে দুই দিকের সড়কে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন