মনজুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রকাশ: ১৬:৩৬, ২ নভেম্বর ২০২৬
তার এই জনকল্যাণমূলক উদ্যোগে দক্ষিণ এলাকার প্রায় কয়েক হাজার লোকের যাতায়াতের এই জন দুর্ভোগ আজ থেকে লাঘব হয়েছে।
এলাকাবাসীর কাছে জানা যায়, বেলকুচি পৌরসভাধীন সোহাগপুর বোল্ডার বাজার এলাকার চরের দক্ষিণ অংশের লোকজনের দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াতের একটি সুব্যবস্থা করা।
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ হাট-বাজারে আসা-যাওয়া ক্রেতা-বিক্রেতাদের নদী বা খালের ওপর দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি অনুধাবন করে পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল নিজ অর্থায়নে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সেখানে একটি বাঁশের সাঁকো (পুল) নির্মাণ করে দেন।
এই সাঁকোটি নির্মাণের ফলে পৌর ২নংওয়ার্ডসহ দক্ষিণ এলাকার সাধারণ মানুষের যাতায়াত এখন অনেক সহজ ও নিরাপদ হয়েছে। সহজে হাট-বাজার করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। জনগণের ভালোবাসা অর্জনই তার মূল লক্ষ্য। তিনি যেভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন, তাতে সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, "জনগণের খুশিই আমাদের প্রধান প্রাপ্তি। যে কাজগুলো করলে সাধারণ মানুষ উপকৃত হয়, আমি সবসময় সেই কাজ করার চেষ্টা করি। আগামীতে পৌরবাসীর ভালোবাসা ও সমর্থনে মেয়র নির্বাচিত হতে পারলে বেলকুচি পৌরসভার অবহেলিত ওয়ার্ডগুলোর মানোন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে আরও বড় পরিসরে কাজ করে যাব ইনশাআল্লাহ।"