গাজীপুরে শ্রমিক আন্দোলন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৯, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বুধবার সকাল থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পরিবহনশ্রমিক। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন