রাজধানীর পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ

জুবায়ের আলম সৈকত, ঢাকা

প্রকাশ: ১৪:২৬, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর-১২-তে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের একটি বুথ ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে লক্ষ্য করা যায়, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। 

এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ১০ থেকে ১২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন  "অগ্রযাত্রা প্রতিদিন " কে বলেন, সকাল সাড়ে ১১টার পর থেকে পোশাকশ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মিরপুর-১২ নম্বর এলাকায় যান। 

এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালান বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন