আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ
প্রকাশ: ২১:২৮, ৫ জুন ২০২৬
৫ই জুন শুক্রবার সকালে এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লক্ষ্মী রানী নৈহাটি গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি, সকালে মন্দিরের ভেতরে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক তদন্ত গোকুল চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শীর্ষ সংবাদ: