মোঃ সবুজ মিয়া, নীলফামারী
প্রকাশ: ১৬:৪৭, ১০ আগস্ট ২০২৬
বোর্ড সূত্রে জানা গেছে, এবার দিনাজপুর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
পাসের হার কমলেও জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।
ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এবারও পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেক ভালো ফলাফল করেছে। ছাত্রীদের পাসের হার ৬৩.০১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার মাত্র ৫৩.৩৩ শতাংশ।
এবারের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরও। বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৮১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন ‘শূন্য পাস’ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে, যা গত বছর ছিল ১৩টি।
এবারের পরীক্ষায় মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।