পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

মুহাম্মাদ এমাদুল ইসলাম, পটুয়াখালী 

প্রকাশ: ১১:০০, ১৭ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন শ্রীরামপুর বাজার মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আতাউল্লাহ রহ.। আজ ফজরের নামাজের সময় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জানা যায়, ফজরের সুন্নাত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও আমানতের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সেজদা এমন একটি অবস্থান, যখন একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। সেই পবিত্র অবস্থাতেই তাঁর ইন্তেকালে মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আল্লাহ তাআলা মরহুম মাওলানা আতাউল্লাহ রহ.-এর নেক আমলগুলো কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

আরও পড়ুন