ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র উত্তোলন

মোঃ সাব্বির আহমেদ, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৭:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের মনোনীত প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল মোত্তালেব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন