মোঃ জানে আলম, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ নৌযান শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সকালে শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, জামালগঞ্জ অংশে বিআইডব্লিউটিএর ইজারাদাররা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।
শ্রমিকরা আরো অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সাথে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি অতিরিক্ত টোল আদায়ের সঙ্গে জড়িত রয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইজারাদারদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত এবং অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।