আরিফুল ইসলাম, জয়পুরহাট
প্রকাশ: ১৫:৫১, ৫ অক্টোবর ২০২৬
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম জোবায়ের আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক ইন্সট্রাক্টর আহসান হাবীব, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল, উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নওশাদ মন্ডল, দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার, কড়িয়া আমিনীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মিঠু এবং উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।