এস এম আকাশ, বান্দরবান
প্রকাশ: ১৮:৩৫, ১৪ অক্টোবর ২০২৬
আজ ১৪ অক্টোবর ২০২৬ ইং তারিখ লামা রিপোর্টার্স ক্লাব হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ১০০ জন সনাতন ধর্মাবলম্বীর হাতে শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এস কে খগেন্দ্রপতি চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির কার্যকরী সদস্য বিপ্লব দাস, চুমকি বণিক, মিন্টু কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
উপহার সামগ্রী বিতরণ শেষে, আগামী লামা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, লামা পৌরসভা যুবদলের সদস্য সচিব ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বলেন, "প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করে যাব।