জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৯, ১৫ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট জেলার সদর থানাধীন বন্ধু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মঈন উদ্দিন তালুকদার (৫৫)'কে গ্রেফতার করেছে এসআরবি-৫, রাজশাহী।

এসআরবি প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৬৪৫ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন বন্ধু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) গ্রামের আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে হিমচী হতে বটতলীগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরচালিত ইজিবাইক এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় উক্ত ইজিবাইকটি থামানোর সংকেত দিলে ইজিবাইকটির ড্রাইভার চেকপোস্টে ইজিবাইকটি থামায় এবং উক্ত ইজিবাইক এর যাত্রী এসআরবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাত্রই উপস্থিত ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী ১। মোঃ মঈন উদ্দিন তালুকদার (৫৫), পিতা-মৃত সুলতান তালুকদার, অস্থায়ী সাং-কাথাইল, থানা- কালাই, জেলা- জয়পুরহাট এবং স্থায়ী সাং-জুবলীবাগান (খান সাহেব কাঁচারী), থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ'কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯২.৫৪ (বিরানব্বই দশমিক চুয়ান্ন গ্রাম) হেরোইন ১৭.৩০ ঘটিকায় নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত হেরোইনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন