রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

নবীন মাহমুদ, ঝালকাঠি

প্রকাশ: ১৩:২৬, ১৮ অক্টোবর ২০২৬

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে এক বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত ব্যবসায়ীর নাম সুমন মৃধা (৩৫)। তিনি উপজেলার বারবাকপুর এলাকার রুস্তম মৃধার ছেলে।

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মনোহরপুর এলাকার খালেকের স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সুমন মৃধা জানান, হাজিরহাট বাজারে তার বিকাশের দোকান রয়েছে। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খালেকের স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাতেই পুলিশ হাসপাতালে গিয়ে আহত সুমনের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন