টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬:১৬, ৩০ অক্টোবর ২০২৬

টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৭:৪০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক মামলায় ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬), পিতা- নুর আহমদ, মাতা- সাহির মতি, সাং- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর মামলা নং-১৮১/২২ (চান্দগাঁও), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় সাজা পরোয়ানা রয়েছে। 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন