মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আব্দুল কাদের, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ১২:৪৩, ৩০ অক্টোবর ২০২৬

মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন