মোঃ রায়হান হোসেন, বেনাপোল
প্রকাশ: ১২:২৭, ৩১ অক্টোবর ২০২৬
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতীয় কতৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নয়াদিল্লিস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ১৭ আগস্ট (২০২৬) ইস্যুকৃত 'ট্রাভেল পারমিট' এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে গত ২৭ অক্টোবর ইস্যুকৃত 'এক্সিট পারমিট'-এর ভিত্তিতে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা ১০ জন নাগরিক হলেন— সাবিনা বেগম, নূর বানু, উম্পা বেগম, হালিমা, তন্নী আক্তার, আফরিন আক্তার, জান্নাতি, সামিয়া আক্তার শান্তা, শিরিনা খাতুন ও সুমি খাতুন। তাঁরা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, খুলনা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
দীর্ঘদিন পর স্বদেশে ফিরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। প্রশাসন জানিয়েছে, স্বজনদের সাথে যোগাযোগ করে অতি দ্রুত তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।