জাতীয় যুব দিবসে লামায় র‍্যালি, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

চিংনুমং মারমা,লামা,বান্দরবান 

প্রকাশ: ১৬:৪৫, ১ নভেম্বর ২০২৬

জাতীয় যুব দিবসে লামায় র‍্যালি, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎রোববার (১ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

‎‎এ সময় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ গ্রহণ এবং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যুব ঋণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‎‎উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, লামা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় যুবক-যুবতীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন