সুমন কুমার বুলেট, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: ১৪:৫৪, ১ নভেম্বর ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১ নভেম্বর) ভোর ৫টার দিকে মান্দা থানার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেন (৩০) এর বাড়ি তল্লাশি করে স্টিলের ট্রাঙ্ক থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয়।
আরিফের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৮:৩০-এ সদর থানার কুমাইগারিতে মোশাররফ (৩৩) এর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চৌকির নিচ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়।
এরপর সকাল ১০টায় বদলগাছি থানার নিহিনপুর গ্রামে শিলং (২৩) এর বাড়ি তল্লাশি করে শয়নকক্ষ থেকে আরও ২ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী আরাফাত (২৩)-কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আরিফ হোসেন (৩০), পিতা মৃত আলিম উদ্দিন, গ্রাম: রঘুনাথপুর, থানা: মান্দা।
২. মোশাররফ (৩৩), পিতা মৃত কাশেম, গ্রাম: শেরপুর কুড়ালীপাড়া, থানা: মহাদেবপুর।
৩. শিলং (২৩), পিতা শহিদুল, গ্রাম: নিহিনপুর, থানা: বদলগাছি।
৪. আরাফাত (২৩), পিতা শহিদুল, গ্রাম: নিহিনপুর, থানা: বদলগাছি।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।