পাঁচবিবিতে ইয়াবা, টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫১, ১ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে ইয়াবা, টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০১ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০০:১৫ ঘটিকায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামস্থ কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে মজুত রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাত ০১:৩০ ঘটিকায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল পশ্চিম মানিক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মিলন হোসেন (৩৫), পিতা- মৃত সবুর হোসেন, সাং- পশ্চিম মানিক, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভান কোচ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস টাপেস্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪২,২২৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন