মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী
প্রকাশ: ১৫:৪৩, ১ নভেম্বর ২০২৬
শনিবার (৩১ অক্টোবর) নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন সেলিম রেজাকে আটক করে আইনানুগভাবে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ১১ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হর ইউনিয়নের সরাতৈল গ্রামের মৃত কুদ্দুস তালুকদারের ছেলে।
এ ঘটনায় ১ নভেম্বর নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ০১, জিআর নম্বর ৪৩৩। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।