শেয়ারমোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী
প্রকাশ: ১৫:০২, ১ নভেম্বর ২০২৬
নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর স্বামী মো. আমিনুজ্জামান একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্বামী আমিনুজ্জামানের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে গোদর বাজার এলাকায় একটি ট্রলির সঙ্গে তাঁদের দুর্ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই উম্মে কুলসুমের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক আমিনুজ্জামানের শারীরিক অবস্থা বেগতিক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সহকারী শিক্ষিকা উম্মে কুলসুমের আকস্মিক মৃত্যুতে শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
একজন শিক্ষকের সহধর্মিণী ও সহকর্মীকে হারিয়ে বিদ্যালয় পরিবারেও নেমে এসেছে গভীর শোক