কিলোমিটার হিসাবে নির্ধারণ হবে ই-রিকশার ভাড়া: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৫, ১ নভেম্বর ২০২৬

কিলোমিটার হিসাবে নির্ধারণ হবে ই-রিকশার ভাড়া: মীর শাহে আলম

ই-রিকশার ভাড়া নির্ধারণের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর ই-রিকশার মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে ভাড়া নির্ধারণ করবে। কিলোমিটারপ্রতি ভাড়া কত হবে, তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশার নিবন্ধন দেওয়ার পর মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা একসঙ্গে বসে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করবেন। ভাড়া যৌক্তিক হবে এবং সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, নতুন বিধিমালা আপাতত দেশের ১৩টি সিটি করপোরেশনে কার্যকর হবে। পৌরসভা এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নিতে হলে পৌরসভার আইন সংশোধন করতে হবে। এরপর অন্যান্য শহরের জন্যও প্রয়োজনীয় বিধিমালা জারি করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন