রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাবে গড়মিল রয়েছে: টিআইবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০১, ১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাবে গড়মিল রয়েছে: টিআইবির

রাজনৈতিক দলগুলোর ইসিকে দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের গড়মিল থাকার অভিযোগ করেছে টিআইবি। এ সময় সংস্থাটি জানায়, রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম ঘাটতি রয়েছে। একই সঙ্গে বেশিরভাগ নেতাদের পদ আঁকড়ে থাকার প্রবণতা রয়েছে।

আজ (রোববার, ১ নভেম্বর) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ অভিযোগ করেন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘৩৭টি নিবন্ধিত ও ৫টি অনিবন্ধিত রাজনৈতিক দলের তথ্যের ওপর ভিত্তি করে ১৩ বছর ৮ মাস ধরে গবেষনা করা হয়েছে।‌ রাজনৈতিক দলগুলোতে চাঁদাবাজি ও সহিংসতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন, ‘বিগত ১৩ বছর ৮ মাসে ৪২৮০টি রাজনৈতিক সহিংসতায় ৪৬ হাজার ৩৫১জন কর্মী আহত ও ৭৪৬ জন নিহত হয়েছে। এবং দলগুলোতে একক আধিপত্য ও পরিবার কেন্দ্রিক রাজনীতির প্রভাব লক্ষ্য করা যায়।’

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর সুশাসন বজায় রাখতে ১২ দফা সুপারিশ তুলে ধরেন।‌

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন