শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ১৩:৪৬, ১ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা থাকবে না, সে পরিকল্পনায় কাজ করছে সরকার।
তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অনেক সমস্যা আছে। সমাধান হয়ে গেলে আর গ্রামে লোডশেডিং হবে না।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ১৭ বছর বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ বিদ্যুতে লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে এখন।
সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।