নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪২, ১ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি। তার ভাষ্য, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি লেখেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে, সারজিস আলমের পোস্ট তার একটি উদাহরণ। তার অভিযোগ, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন।