মোঃ রবিন হোসেন, কাশিয়ানী (গোপালগঞ্জ)
প্রকাশ: ১৪:৪২, ৩১ অক্টোবর ২০২৬
তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে আমরা দেশের মানুষকে পাশে চাই।”
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। দেশের প্রয়োজনে এবং জনতার স্বার্থে যেকোনো মুহূর্তে এই সাত দফা এক দফায় পরিণত হতে পারে। সেই এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া গোলচত্বরে জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হন।
শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভাটিয়াপাড়া গোলচত্বরে জড়ো হতে শুরু করেন। পরে সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে লংমার্চ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।