আরিফুল ইসলাম, জয়পুরহাট
প্রকাশ: ১৫:৩০, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও প্রেমেরও কবি। তাঁর সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বিউল ইসলাম রকিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।