ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৪:৩৩, ৩১ অক্টোবর ২০২৬
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ির আরজু মিয়া সরকারের ছেলে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় (৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩) সদর থানায় দায়ের করা একটি মামলার (এফআইআর নম্বর: ২৩, তারিখ: ১২ মে ২০২৬, জিআর নম্বর: ৩০৬) এজাহারনামীয় ১৫ নম্বর আসামি তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।