নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ইদ্রিস ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার ইদ্রিস কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন আহাম্মদ।
এসআরবি জানায়, টেকনাফ মডেল থানার বহুল আলোচিত এ হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।