ফেনীতে এসআরবির অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৬, ৩০ অক্টোবর ২০২৬

ফেনীতে এসআরবির অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনীর ছাগলনাইয়ায় একটি বসতবাড়ির ছাদসংলগ্ন সিঁড়িঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ছাদসংলগ্ন সিঁড়িঘরে তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি।

আরও পড়ুন