নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৪, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্যে এসব বিষয় জানানো হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ১৯ জন, লালবাগে ৭১ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৮৯ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৫৯ জন, গুলশানে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ৪ জন।
অভিযান চলাকালে পুলিশ ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭ হাজার ৮০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।