রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৬:১৪, ৩১ অক্টোবর ২০২৬
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ জন বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে থাকা ৬টি পৃথক ওয়ারেন্ট তামিল করা হয়েছে। এর মধ্যে জিআর মামলার ৩টি ও সিআর মামলার ৩টি ওয়ারেন্ট রয়েছে। জিআর পরোয়ানায় ২ জন এবং সিআর পরোয়ানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক মামলায় রিমান্ড শেষে ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন বেলাল উদ্দিন (৩৫), খোরশেদ আলম (২৬) ও টুপটুপ রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমন (২৯)।
অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২ জনকে। তারা হলেন মো. ফারুক (৩০) ও আজিজ মিয়া (২০)।
উখিয়া থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।