খোরশেদ আলম, নোয়াখালী
প্রকাশ: ১৬:০৭, ৩১ অক্টোবর ২০২৬
নোয়াখালীর সুর্বণচর উপজেলার আবদুল্যা মিয়ার হাট ভূমি সহকারী কর্মকতা মোহাম্মদ জয়নাল আবেদীনের বিরুদ্ধে নামজারি খারিজ প্রতিবেদন দাখিল করতে ২০০০ টাকা আদায়,জাল দলিল তৈরি, জালিয়াতি করে খতিয়ান সৃজনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নামজারি, ডিসিআর, খতিয়ান ও দাখিলার নামে এখানে অবাধে চলা ঘুষ-বাণিজ্যে রমরমা।
স্থানীয়দের দাবি, সুর্বণচর উপজেলার আবদুল্যা মিয়ার হাট ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী দালালচক্র— এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। দালালদের দৌরাত্ম্যে যেমন সাধারণ সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। তহসিলদার মোহাম্মদ জয়নাল আবেদীনের সিন্ডিকেট দালালদের নিয়ন্ত্রণ করে।
অভিযোগ রয়েছে, সুর্বণচর উপজেলার আবদুল্যা মিয়ার হাট ভূমি সহকারী কর্মকতা মোহাম্মদ জয়নাল আবেদীনের অনিয়ম, দুর্নীতি, সরকারী জমি টাকার বিনিময়ে ব্যক্তিগত পাবলিকের পক্ষে খাজনা আদায়ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। স্থানীয় সূত্রে জানা যায়, জমা-খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন ওই কর্মকর্তা। সরকারি নির্ধারিত ফি থাকলেও কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি জমা-খারিজ শেষে হোল্ডিং নম্বর খোলার ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
অনুসন্ধানে জানা যায়, তার পূর্ববর্তী কর্মস্থল
চার ভাটা ভূমি অফিসেও একই ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। সেখানে কর্মরত অবস্থায়ও তিনি অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক পানিশমেন্ট ও দেওয়া হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, জ্ঞাত আয়ের বহির্ভূত ৮৩ লাখ ৪৪ হাজার ৪১৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদে।
নোয়াখালী সুর্বণচরে চর জব্বর ইউনিয়নের রুহুল আমিন অভিযোগ করে বলেন এলএসটি মামলা ২৫২০/২০২৪ এক তরফা ডিগ্রি যার নং ২০/২৬ইং আপিল মামলা দায়ের করেন এবং তফসিলদার জয়নাল আবেদীনকে অবহিত করে খতিয়ানে নোট দেওয়া হয় এর পরে ও তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে জমা খারিজের প্রস্তাব দেন।
মূলত তিনি আইনকে বৃদ্ধ আংগুল দেখিয়ে মোটা অংকের ঘুসের বিনিময়ে মোহাম্মদ জয়নাল আবেদীন সরকারি ভূমি পাবলিকের পক্ষে খাজনা আদায় করেন। এটা সম্পূণ আইন পরিপন্থী। তিনি আরো জানান জয়নাল আবেদীন যোগদানের পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতি অভিযোগের শেষ নেই
তিনি সরকারি স্বার্থ সংকিষ্ট ভূমি পাবলিককের পক্ষে খাজনা আদায় করেন যার কারনে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় মামলা নং ১/২০২৫ যা বর্তমানে চলমান।
অভিযুক্ত ভূমি সহকারী কর্মকতা মোহাম্মদ জয়নাল আবেদীনের বক্তব্য নিতে তার ফোনে কল দিলে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।