এইচএসসি

কিশোরগঞ্জে পাসের হারে শীর্ষে বাজিতপুরের আফতাব উদ্দিন কলেজ

জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)

প্রকাশ: ১৬:৩১, ৩১ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে পাসের হারে শীর্ষে বাজিতপুরের আফতাব উদ্দিন কলেজ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। প্রকাশিত ফলাফলের তুলনামূলক তালিকা অনুযায়ী, ৯১ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে জেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

তালিকার তথ্য অনুযায়ী, ৮৭ দশমিক ৩৮ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাসলিমা মেমোরিয়াল কলেজ। ৮২ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রফিকুল ইসলাম মহিলা কলেজ। এছাড়া গুরুদয়াল সরকারি কলেজের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ এবং গচিহাটা কলেজের ৭০ শতাংশ।

জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের পাসের হার ৬২ দশমিক ৪২ শতাংশ, এম.এ মান্নান মানিক কলেজের ৫৮ দশমিক ৩৩ শতাংশ, করিমগঞ্জ সরকারি কলেজের ৫৮ দশমিক ৩২ শতাংশ, কটিয়াদী সরকারি কলেজের ৫১ দশমিক ৯৩ শতাংশ এবং ওয়ালীনেওয়াজ খান কলেজের ৫০ দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজে ৪৫ দশমিক ৬৮ শতাংশ, পাকুন্দিয়া সরকারি কলেজে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, তারাইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ৪০ দশমিক ১৭ শতাংশ, শিমুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৪০ শতাংশ, আর এস আইডিয়াল কলেজে ৩৯ শতাংশ এবং হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে ৩৮ দশমিক ৪৭ শতাংশ পাসের হার রয়েছে।

অন্যদিকে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজে ২৬ দশমিক ৪২ শতাংশ, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২৩ দশমিক ৫৩ শতাংশ এবং কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ পাসের হার রেকর্ড করা হয়েছে।

এদিকে এসএসসি পরীক্ষার ফলাফলেও ভালো করেছে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২১৪ জন। পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

এইচএসসিতে জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জনের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বাজিতপুরের শিক্ষাঙ্গনের জন্যও এ অর্জনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন