দীপক চন্দ্র শীল, বরিশাল
প্রকাশ: ১৫:৫৮, ৩১ অক্টোবর ২০২৬
দলটির পক্ষ থেকে সিদ্ধকাঠী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মতিয়ার রহমান (মিন্টু মাস্টার) কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ ৩০ অক্টোবর, শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সিদ্ধকাঠীর গোচরা সাহাদাত মল্লিক কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীতা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা, নলছিটি উপজেলা ও সিদ্ধকাঠী ইউনিয়ন শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় মিন্টু মাস্টারের বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন।
নবমনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মতিয়ার রহমান মিন্টু মাস্টার তার বক্তব্যে বলেন, "আমাকে মনোনীত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। নির্বাচিত হলে সিদ্ধকাঠী ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত ও ইসলামী আদর্শের ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।