চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৮, ৩১ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ থানার কলকলিয়া গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সহুবুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ি থেকে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার সহুবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।

এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন