ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৮, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ভালুকা পৌরসভার পাইলট স্কুল মাঠে উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।