ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৭, ৩০ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
ফেসবুক পোস্টে মির্জা ফয়সল আমিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর।’ বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি আরও লেখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।
নিজের অনুভূতি প্রকাশ করে ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।’
পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।