রাজশাহীতে এসআরবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৪, ৩০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে এসআরবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ২০৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য অবস্থান করছে একজন মাদক ব্যবসায়ী।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ প্রিভেল ইসলাম (২৮), পিতা-মোঃ নাজমুল হক, সাং-রসুনচক, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ'কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৮ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল ফোন উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে জব্দপূর্বক উদ্ধার করে।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন