রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ০৯:০৭, ৩০ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট কার্যালয়গুলোর সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশি সেবার মানোন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উখিয়া থানায় বৃক্ষরোপণ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।