হিমেল আহাম্মেদ, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)
প্রকাশ: ০৯:১৫, ৩০ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে জরিমানা করা হয়। পাঁচ জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।
অভিযানে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা প্রায় ৩০ কেজি ইলিশ ও পোয়া মাছ স্থানীয় একটি এতিমখানায় খাবার হিসেবে বিতরণ করা হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, নোয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।