স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫২, ২৫ অক্টোবর ২০২৬

স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক

৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করার অভিযোগ তুলে সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমানত রক্ষা ও প্রতিশ্রুতি পালনের গুরুত্ব ইসলামে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় এ বিষয়ে হাদিস উল্লেখ করেছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পালন করছে না। তাঁর মতে, কোনো বিষয়ে ৭০ শতাংশ মানুষ মতামত দেওয়ার পরও সেই মত উপেক্ষা করা হলে জনগণের মতামতকে অসম্মান করা হয়।

জামায়াতের এই নেতা বলেন, সরকারকে হয় জনগণের রায় মেনে নিতে হবে, নয়তো পদত্যাগের বিষয়টি বিবেচনা করতে হবে। ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে বলে তিনি মনে করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন